কুষ্টিয়ার দৌলতপুরের সাংবাদিক, প্রেসক্লাবের সাবেক সভাপতি মরহুম এমজি মাহমুদ মন্টুর স্ত্রী রাজিয়া খাতুনের দ্বিতীয় মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে নিজ গ্রাম রামকৃষ্ণপুর ইউনিয়নের ভাগযোতের ভেটুল তলা গোরস্থানে কবর জিয়ারত, মাদ্রাসা এতিমখানায় ইফতার সহ খাবার বিতরণ দোয়া ও বিশেষ মোনাজাতের আয়োজন করা হয়। এতে তাঁর পুত্র রুবেল আল রাজি, রিনেট আল রাজি পরিবারের সদস্য সহ আত্মীয়-স্বজন সুভানুধায়ী উপস্থিত ছিলেন।