শরণখোলা উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতি বি আর ডি বি নির্বাচন ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।এ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ কামরুল ইসলাম ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছে। ভাইস চেয়ারম্যান হিসাবে রবিউল আকনের বিপক্ষে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছে। উপজেলার বিভিন্ন গ্রামের ৭৫ টি সংগঠনের ৭৫ জন সমবায় সদস্য ভোটার ভোট প্রদান করে আজ ২৩ ফেব্রুয়ারি সকাল ১০ টা থেকে ৩ টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনার জন্য প্রিজাইডিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোঃ আব্দুল হাই। তিনি জানায় চেয়ারম্যান প্রার্থী মোঃ কামরুল ইসলাম চেয়ার মার্কা প্রতীকে ৫১ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন।তার প্রতিদ্বন্দ্বী মোল্লা মিজানুর রহমান আম প্রতীকে ২৩ ভোট পেয়ে হেরে যান। মো: রবিউল আকনের বিপক্ষে কোন প্রার্থী না থাকায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচনের পর ঘোষণা দেয়ার সময় উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা লাভলী খাতুন, সহকারী পল্লী উন্নয়ন কর্মকর্তা সাইদুর রহমান, বিএনপি নেতা শহীদুল ইসলাম লিটনসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।