সুন্দরগঞ্জে দুই ইটভাটার এক লাখ জরিমানা

এফএনএস (মোঃ ইমদাদুল হক; সুন্দরগঞ্জ, গাইবান্ধা) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:০৩ পিএম
সুন্দরগঞ্জে দুই ইটভাটার এক লাখ জরিমানা

    গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় পরিবেশ অধিদপ্তর ও ভ্রামম্যান আদালতের অভিযানে দুই ইটভাটার ৫০ হাজার টাকা করে মোট এক লাখ টাকা জরিমানা করেছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার নুরুন্নবী প্রামানিক সাজু ও মশিউর রহমানের ইটভাটায় অভিযান চালিয়ে উপজেলা নিবার্হী অফিসার ঈফফাত জাহান তুলি এই জরিমানা করেন। এ সময় উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. শের আলী ও সহকারি পরিদর্শক উত্তম কুমার। 

         পরিবেশ অধিদপ্তরের সহকারি পরিদর্শক উত্তম কুমার বলেন, ২০১৩ সালের ইট প্রস্তুত ও নিার্মাণ আইন এবং ২০১৯ সালের সাংশোধিত আইন অমান্য করে ইটভাটা পরিচালনা করার কারনে তাদের এই জরিমানা করা হয়। তিনি আরও বলেন যে সব ভাটা মালিকের কাগজপত্র কমতি রয়েছে, অভিযান চালিয়ে তাদের প্রত্যকের জরিমানা করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে