সুজানগরে পেঁয়াজ প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:১১ পিএম
সুজানগরে পেঁয়াজ প্রদর্শনীর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা

বাংলাদেশের মধ্যে পেঁয়াজ উৎপাদনে প্রথম পাবনার সুজানগরের ভবানীপুর মাঠে কিংস জাতীয় পেঁয়াজ প্রদর্শনীর উপর মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে এবং মসলার উন্নত জাত ও প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় ওই মাঠ দিবস ও কারিগরি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আসাদুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রশিক্ষণ কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম ও অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ নূরে আলম। এতে আরো বক্তব্য রাখেন উপসহকারী কৃষি কর্মকর্তা মোঃ দেলোয়ার হোসেন, কৃষক মোঃ ইউসুফ আলী মৃধা, মোঃ গোলাম আজম ও মোঃ আব্দুল মান্নান। অনুষ্ঠান সঞ্চালনা করেন এসএপিপিও মো ঃ আলমগীর হোসেন। অনুষ্ঠানে দুই শতাধিক কৃষক-কৃষাণি অংশ নেন।

আপনার জেলার সংবাদ পড়তে