গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৩ পিএম
গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা সাড়ে ১০ টায়  উপজেলা সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকির মুন্সীর সভাপতিত্বে প্রধান অতিথি'র উপস্থিত ছিলেন চাঁপাইনবাবগঞ্জ- আসনের সংসদ সদস্য ড.মুঃ মিজানুর রহমান। মাসিক সভায় রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং জোরদার, চুরি, ছিনতাই, চাঁদাবাজি, ডাকাতি, মাদকদ্রব্যের ভয়াবহতা থেকে রক্ষা, মোবাইল জুয়া, সামাজিক অবক্ষয়সহ অন্যান্য বিষয়ে আলোচনা ও পদক্ষেপ গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়। সভায় অন্যদের মধ্যে বক্তব্য দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল মতিন, গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল বারিক, উপজেলা আনসার ভিডিবি কর্মকর্তা ফরহাদ আলম চৌধুরী, পার্বতীপুর  ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোয়াজ্জেম হোসেন, রহনপুর ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব, আলীনগর ইউপি চেয়ারম্যান আবুল কাসেম মুহাম্মদ মাসুম, রাধানগর ইউপি চেয়ারম্যান মতিউর রহমান, বোয়ালিয়া ইউপি চেয়ারম্যান শামিউল আলম শ্যামল, রহনপুর বিওপি কোম্পানি কমান্ডার আতিকুর রহমান, উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ইনচার্জ মাহতাব আলী, সাংবাদিক আব্দুল্লাহ আল মামুন নাহিদ। এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের প্রধান ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথি ড. মিজানুর রহমান এমপি বলেন, শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ও সামনে এই উপজেলাকে অগ্রসর করতে সকলের সহযোগিতা প্রয়োজন। রহনপুর-আড্ডা- পোরশা আঞ্চলিক সড়কে ছিনতাই ও ডাকাতি রোগে লাইটিং ও রাস্তার পাশে ছাউনি করে বসার সিট করে দেওয়ার আশ্বাস দেন নবনির্বাচিত এমপি মিজানুর রহমান।

আপনার জেলার সংবাদ পড়তে