জুনিয়র বৃত্তির ফলাফলে সারাদেশে ১ম চিরিরবন্দরের আইডিয়াল স্কুল

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:৪৮ পিএম
জুনিয়র বৃত্তির ফলাফলে সারাদেশে ১ম চিরিরবন্দরের আইডিয়াল স্কুল

জুনিয়র বৃত্তি পরিক্ষার ফলাফলে সারাদেশের মধ্যে ১ম হয়ে দিনাজপুরের চিরিরবন্দরে আইডিয়াল রেসিডেন্সিয়াল মডেল স্কুল সেরাদের চেয়ে সেরা ফলাফল অর্জন করেছে। ওই প্রতিষ্ঠান থেকে জুনিয়র বৃত্তি পরিক্ষায় ৮৪ জন শিক্ষার্থী অংশ নিয়ে ৮৪ জনই বৃত্তিপ্রাপ্ত হয়েছে। এরমধ্যে ৬৮ জন ট্যালেন্টপুলে ও বাকি ১৬ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হওয়ার গৌরব অর্জন করেছে। শিক্ষার্থীদের মধ্যে ৫৫ জন ছাত্র ও ২৯ জন ছাত্রী। 

দিনাজপুর শিক্ষাবোর্ডের সহ-পরিক্ষা নিয়ন্ত্রক মোঃ রেজাউল করিম চৌধুরী বলেন, দিনাজপুর শিক্ষাবোর্ডের মধ্যে এটি সেরা সাফল্য। বিভিন্ন শিক্ষাবোর্ডেও এ ধরনের শতভাগ বৃত্তি ও এক প্রতিষ্ঠান থেকে সর্বোচ্চ ট্যালেন্টপুল বৃত্তির সংবাদ এখনও জানা যায়নি। 

প্রতিষ্ঠানটির পরিচালক আলহাজ্ব অধ্যক্ষ মোঃ মমিনুল ইসলাম মমিন বলেন, শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকের যৌথ সমন্বয়ের ফলে এ ফলাফল অর্জিত হয়েছে। এ প্রতিষ্ঠানের শিক্ষকগণ যথেষ্ট আন্তরিক। সকলের আন্তরিকতা, দায়বদ্ধতা ও অধ্যাবসায়ের ফলে প্রতিষ্ঠানটি ধারাবাহিকভাবে ফলাফল ভাল করছে।

এছাড়াও আমেনা বাকি রেসিঃ মডেল স্কুল থেকে ১১০ জন অংশ নিয়ে ৬ জন ট্যালেন্টপুল ও ৮২ জন সাধারণ গ্রেডে, মেহের হোসেন রেসিঃ মডেল স্কুল থেকে ২৭ জন শিক্ষার্থী অংশগ্রহন করে ১ জন ট্যালেন্টপুল ৭ জন সাধারণ গ্রেডে, সিটি রেসিঃ মডেল স্কুল থেকে ১১০ জন পরিক্ষায় অংশ নিয়ে ৩ জন ট্যালেন্টপুল ও ২৫ জন সাধারণ গ্রেডে বৃত্তিপ্রাপ্ত হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে