গোমস্তাপুরে ফেন্সিডিল জব্ধ

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৫ পিএম
গোমস্তাপুরে ফেন্সিডিল জব্ধ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্ধ করেছে বিজিবি। মঙ্গলবার রাত সাড়ে ১২টার দিকে রোকনপুর বিওপির সদস্যরা জোড়া ব্রিজ এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় আটক করা হয় । ১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম ফেন্সিডিল আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। 

বিজিবি জানায়, গভীর রাতে রোকনপুর বিওপির সদস্যরা ওই এলাকায় টহল দিচ্ছিলেন। টহল দেওয়ার সময় রোকনপুর বিওপির নায়েব সুবেদার আব্দুল ওয়াদুদের নেতৃত্ব অন্য সদস্যরা জোড়া ব্রিজ নামক স্থানে অভিযান চালিয়ে মালিকবিহীন ৩৩ বোতল ভারতীর ফেন্সিডিল আটক করে। তবে এ ঘটনায় জড়িত কাউকে আটক করতে পারেন নি বিজিবি।

১৬ বিজিবি, নওগাঁ ব্যাটালিয়নের অধিনায়ক লে.কর্ণেল মোহাম্মদ আরিফুল ইসলাম মাসুম বলেন, নওগাঁ ও চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে গরু,মাদক পাচার,অবৈধ সীমান্ত পারাপার এবং চোরাচালানের বিরুদ্ধে সর্বাত্বক অভিযান অব্যাহত রয়েছে বলে জানান। এদবকে আটককৃত ভারতীয় ফেন্সিডিল গোমস্তাপুর থানায় জমা দেওয়ার হবে বলে বিজিবির অধিনায়ক জানিয়েছেন।

আপনার জেলার সংবাদ পড়তে