দিনাজপুর এর শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য অর্জন

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:২৭ পিএম
দিনাজপুর এর শিক্ষার্থীদের ঈর্ষণীয় সাফল্য অর্জন

আল-জামি'আহ আস-সালাফিয়্যাহ, দিনাজপুর এর শিক্ষার্থীদের পঞ্চম শ্রেণীর বৃত্তি পরীক্ষা ২০২৬ এর ফলাফলে এবার ঈর্ষণীয় সাফল্য অর্জিত হয়েছে। মোট ২২ জন পরীক্ষার্থীর মধ্যে ২১ জনই বৃত্তি অর্জন করেছে। এদের মধ্যে ট্যালেন্টপুলে উত্তীর্ণ হয়েছে ৮ জন শিক্ষার্থী। উপজেলায় সেরা তালিকায় স্থান করে নিয়েছে স্বনামধন্য এ প্রতিষ্ঠান।

এই অসাধারণ অর্জনের জন্য সকল শিক্ষার্থী, সম্মানিত শিক্ষকবৃন্দ ও অভিভাবকদের প্রতিষ্ঠানের পক্ষ হতে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করে দোয়া কামনা করা হয়েছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃ ওবায়দুল্লাহ এক বার্তায় বলেন, আল্লাহ তাআলা যেন এই সাফল্যকে আরও সমৃদ্ধির পথে এগিয়ে নিয়ে যান।

আপনার জেলার সংবাদ পড়তে