ধামইরহাটে নিজেকে নির্দোষ দাবি করে বিএনপির নেতার সংবাদ সম্মেলন

এফএনএস (মোঃ আবু মুসা স্বপন ; ধামইরহাট, নওগাঁ) : | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৪:৩২ পিএম
ধামইরহাটে নিজেকে নির্দোষ দাবি করে বিএনপির নেতার সংবাদ সম্মেলন

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে, মিথ্যা, ভিত্তীহীন ও বানোয়াট অপপ্রচারের প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন ধামইরহাট উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. হানজালা। ২৫ ফেব্রুয়ারি (বুধবার) দুপুরে উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নিন্দা ও প্রতিবাদ জানানো হয়।

সংবাদ সম্মেলনে তিনি বলেন, গত ১২ ফেরুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থী ও সাবেক সংসদ সদস্য মো. সামসুজ্জোহা খান বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থীর নিকট পরাজিত হয়। তারপর থেকেই আমার বিরুদ্ধে ও দলের নেতাকর্মীদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মিথ্য ও ভিত্তীহীন অপপ্রচার চালানো হচ্ছে। বিএনপির নামধারী কিছু ব্যক্তি রাজনৈত্তিক স্বার্থ হাসিলের জন্য তথ্য গোপন রেখে ফেইক একাউন্ট তৈরীর মাধ্যমে আমার বিরুদ্ধে এসব অপপ্রচার চালাচ্ছেন আমি তার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

তিনি আরও বলেন, খারাপ সময়ে আমি দল এবং জনগণের জন্য সবসময় কাজ করেছি। আগামিতে জনগণের সেবায় তাদের পাশে থেকে কাজ করব ইনশাল্লাহ। সেই সঙ্গে যারা তথ্য গোপন রেখে ফেসবুকে আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

এ সময় উপজেলা বিএনপির সভাপতি এমএ ওয়াদুদ, সাংগঠনিক সম্পাদক শামীম কবির মিল্টন, পৌর বিএনপির সভাপতি মো. শহিদুর রহমান সরকার, সাধারণ সম্পাদক আনারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আব্দুর রহমান, যুবদল নেতা জাহাঙ্গীর আলম লিটন, রুবেল হাসান রতন, মনছুর আলমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে