চাঁদপুরের ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র উদ্যোগে পবিত্র মাহে রমজান উপলক্ষে দু:স্থ পরিবারের মাঝে ইফতার সামগ্রী উপহার প্রদান করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) বেলা বারোটার সময় পুরাণ বাজার চেম্বার ভবনে স্থানীয় ৩০০ পরিবারকে চনাবুট,মুড়ি খেসারি ডাল,সয়াবিন তেল,চিনি, পেঁয়াজ, চিড়া, খেজুর, আলুসহ ৯ পদের ১১ কেজির প্যাকেট ইফতার সামগ্রী বিতরণ করা হয়।
বিতরণ অনুষ্ঠানে চাঁদপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি পরিচালনা পর্ষদের সহ সভাপতি তমাল কুমার ঘোষ,সহ সভাপতি মো. ফারুক হোসেন মৃর্ধা, পরিচালক মো. লিয়াকত পাটওয়ারী,কাশেম আখন্দ, পরেশ মালাকার, গোপাল চন্দ্র সাহা, মো. নাজমুল আলম পাটওয়ারী,মানিকুর রহমান মানিক, মো. আসলাম তালুকদার, মাসুদ আখন্দ,ফরহাদ হোসেন ও চেম্বারের সচিব আব্দুল মোতালেব শেখ টুটুল সহ অন্যরা উপস্থিত ছিলেন।
চাঁদপুর চেম্বার নেতৃবৃন্দ বলেন, সামাজিক দায়িত্ববোধ থেকে আমাদের এই মানবিক আয়োজন। উপকারভোগী রোজাদারদের স্বস্থি প্রদানে এই কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।