সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান-ইসলামী আন্দোলন-এর

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ০৯:২৮ পিএম
সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধে সরকারকে কঠোর হওয়ার আহ্বান-ইসলামী আন্দোলন-এর

ইসলামী আন্দোলন বাংলাদেশ ঢাকা মহানগর দক্ষিণ এর ভারপ্রাপ্ত সভাপতি মাওলানা আহমদ আবদুল কাইয়ুম ও সেক্রেটারি হাজী আব্দুল আউয়াল মজুমদার বিবৃতিতে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধ সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানিয়েছেন। বুধবার (২৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে প্রেরিত এক যৌথ বিবৃতিতে নেতৃদ্বয় বলেন, আগামীর বাংলাদেশ জন আকাঙ্ক্ষার বাংলাদেশ। এর ব্যত্যয় ঘটলে জনগণ কিছুতেই মানবে না। তারা জনআকাঙ্খার বাংলাদেশে সন্ত্রাস দুর্নীতি ও চাঁদাবাজিকে কোনভাবেই বরদাস্ত করা হবে না। এক্ষেত্রে নতুন সরকার যদি চাঁদাবাজিকে কঠোর হস্তে দমন করতে না পারে তাহলে  সরকারের জন্য এটা সুখকর হবে না। নেতৃবৃন্দ অবিলম্বে সন্ত্রাস ও চাঁদাবাজি বন্ধ করে রমজানের পবিত্রতা রক্ষা সহ সিয়াম সাধনায় যেন কোন প্রকার ব্যত্যয়  না ঘটে তার কার্যকরী পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান।

আপনার জেলার সংবাদ পড়তে