কাপাসিয়ায় এক'শ ৩৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪

এফ এম কামাল হোসেন; কাপাসিয়া, গাজীপুর
| আপডেট: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩৯ এএম | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩৯ এএম
কাপাসিয়ায়  এক'শ ৩৩ পিস ইয়াবাসহ গ্রেফতার ৪
গাজীপুরের কাপাসিয়ায় যৌথ বাহিনী ও পুলিশ অভিযান চালিয়ে আলোচিত ৪ মাদক কারবারিকে এক'শ ৩৩ পিস ইয়াবাসহ গ্রেফতার করেছে। ২৪ ফেব্রুয়ারি রাতে সূর্য নারায়ণপুর ও ২৫ ফেব্রুয়ারি সন্ধ্যায় উপজেলার ত্রিমোহনী বাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতরা হলো উপজেলার কড়িহাতা ইউনিয়নের দক্ষিণ গাওরাইদ গ্রামের রফিকুল ইসলামের পুত্র মোঃ মামুন, ঘাগটিয়া ইউনিয়নের সালদৈ গ্রামের শহীদুল্লাহর পুত্র মাহফুজ। তাদের নিকট থেকে এক'শ পিস ইয়াবা বড়ি ও মাদক বিক্রির নগদ ৮ হাজার ৬'শ ৩০ টাকা এবং তাদের ব্যবহৃত একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। এছাড়া মঙ্গলবার গভীর রাতে উপজেলার সূর্য নারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন ঈদগাহ মাঠের পাশে থেকে থানার এসআই শুভ চন্দ্র রায় অভিযান চালিয়ে ৩৩ পিস ইয়াবাবড়িসহ দুই মাদক কারবারিকে হাতেনাতে আটক করেন। আটককৃতরা হলো, উপজেলার ভিটিপাড়ার রাম মোহনের পুত্র চিত্ত মোহন (৪০) ও শ্রীপুর উপজেলার গজারিয়া গ্রামের নুরুল ইসলামের পুত্র মোঃ ফারুক (৩৫)। আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ২০১৮ সালের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে