মুন্সীগঞ্জ জেলার লৌহজংয়ে উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ২৬ ফেব্রুয়ারী সকাল ১১ ঘটিকার সময় লৌহজং উপজেলা নির্বাহী অফিসার ফারজানা ববি মিতুর সভাপতিত্বে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির এই মাসিক সভা অনুষ্ঠিত হয়। সভার আয়োজনে ছিল উপজেলা প্রশাসন, লৌহজং, মুন্সীগঞ্জ। সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। চুরি, মাদক, কিশোর গ্যাং, সড়ক নিরাপত্তা ও বাজার মনিটরিংসহ বিভিন্ন বিষয় গুরুত্ব পায়। সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা নিজ নিজ বিভাগের কার্যক্রম তুলে ধরেন এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে সমন্বিত উদ্যোগ জোরদারের ওপর গুরুত্বারোপ করেন। সভায় বক্তারা বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন, জনপ্রতিনিধি ও আইনশৃঙ্খলা বাহিনীর সমন্বিত প্রচেষ্টা অব্যাহত থাকবে। একই সঙ্গে অপরাধ প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং দ্রুত অভিযোগ নিষ্পত্তির ওপর জোর দেওয়া হয়। উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, গনমাধ্যমকর্মী, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও কমিটির সদস্যরা সভায় উপস্থিত ছিলেন।