কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে কারাদণ্ড

এফএনএস (রিনা হায়াত; কলমাকান্দা; নেত্রকোনা) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০২:৪৩ পিএম
কলমাকান্দায় অবৈধ বালু উত্তোলনে ৩ জনকে কারাদণ্ড

কলমাকান্দা উপজেলায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন বাস্তবায়নে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়েছে। ২৬ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার, সকাল ১১ টার দিকে উপজেলার কালাই কান্দি এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের অপরাধে এ অভিযান চালানো হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টের মাধ্যমে ০৩ জনকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী প্রত্যেককে ০২ (দুই) মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় অবৈধ কাজে ব্যবহৃত ০৩টি হ্যান্ড ট্রলি ও উত্তোলিত বালু জব্দ করা হয়। উপজেলা প্রশাসন জানান, অবৈধ বালু উত্তোলন রোধে এ ধরনের অভিযান নিয়মিতভাবে অব্যাহত থাকবে।

আপনার জেলার সংবাদ পড়তে