কচুয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য-সেবা বিষয়ক সচেতনতা সভা

এফএনএস (আয়শা সিদ্দকা; কচুয়া, বাগেরহাট) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৩:২৬ পিএম
কচুয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য-সেবা বিষয়ক সচেতনতা সভা

কচুয়ায় যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা মানুষের কাছে বিশেষ করে নারীদের কাছে পৌঁছে দিতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ  মন্ত্রণালয় এবং ইউএনএফপিএ যৌথভাবে  "কমলাপুর ফার্মেসি " প্রকল্পের মাধ্যমে সিটি ব্যাংকের অর্থায়নে পরিচালিত হচ্ছে।  প্রকল্প বাস্তবায়ন সংস্থা "জাপাইগো বাংলাদেশ" যৌন ও প্রজনন স্বাস্থ্য সেবা বিষয়ক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাগেরহাট জেলার কচুয়া থানার বারুইখালি স্কুল মাঠে একটি মেলার আয়োজন করা হয়।  মেলায় ইউএনএফপিএ সিটি ব্যাংক সহ সরকারি ও আধা সরকারি প্রতিনিধিবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, ফার্মাসিস্ট, নারী ফার্মেসি সহযোগী উপস্থিত ছিলেন।  ১৫০ জনের অধিক নারী ও কিশোরী সঙ্গে  এই মেলা থেকে পরিবার পরিকল্পনা, মাতৃস্বাস্থ্য, মাসিক নিয়মিতকরণ, গর্ভপাত,কিশোরীদের যৌন ও প্রজনন স্বাস্থ্য, যৌনবাহিত রোগ, জরায়ু মুখ ক্যান্সার, প্রসবকালীন ফিস্টুলা, লিঙ্গ সহিংসতা ইত্যাদি বিষয়ে আলোচনা করা হয়।  একই সাথে অংশগ্রহণকারীদের প্রাথমিক স্বাস্থ্যসেবা পরামর্শ প্রদান করা হয়।  এছাড়াও তাদেরকে স্বাস্থ্য বিষয়ক যে কোন পরামর্শের জন্য "কমলাপুর ফার্মেসিতে" যাওয়ার জন্য বলা হয়। যেখানে রয়েছে প্রশিক্ষিত নারী ও পুরুষ ফার্মাসিস্ট, পাশাপাশি রয়েছে নারী ফার্মাসি সহযোগী। উক্ত ফার্মেসি হতে গোপনীয়তা বজায় রেখে সার্বিক সেবা তথা ও রেফারেল  করা হয়। পরিশেষে বলতে পারি  " যৌন ও প্রজনন নয় কভু লজ্জার  স্বাস্থ্য সেবা নিশ্চিত করে সুস্থতা সবার"।

আপনার জেলার সংবাদ পড়তে