কেশবপুরে পঁচা গরুর মাংস বিক্রি, ভ্রাম্যমান আদালতে জরিমানা

এফএনএস (জয়দেব চক্রবর্তী; কেশবপুর, যশোর) :
| আপডেট: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:২৩ পিএম | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:০২ পিএম
কেশবপুরে পঁচা গরুর মাংস বিক্রি, ভ্রাম্যমান আদালতে জরিমানা

যশোরের কেশবপুরে গরুর পচা মাংস বিক্রির অপরাধে জাকির হোসেন নামে এক মাংস ব্যাবসায়িকে ভ্রাম্যমাণ আদালতে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে গোপন সংবাদ পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা রেকসোনা খাতুনের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।   জব্দকৃত মাংস মাটিতে পুতে ফেলা হয়েছে। এ সময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা অলকেশ সরকার, পৌর স্যানিটারি ইন্সপেক্টর সুজয় বিশ্বাসসহ আইন প্রয়োগকারী সংস্থার সদস্যরা।