চিরিরবন্দরে আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভা

এফএনএস (মোরশেদ-উল-আলম; চিরিরবন্দর, দিনাজপুর) :
| আপডেট: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২৫ পিএম | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:২৫ পিএম
চিরিরবন্দরে আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভা

দিনাজপুরের চিরিরবন্দরে আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।  গতকাল ২৬ ফেব্রুয়ারী বৃহস্পতিবার দুপুর ১২ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ ইছামতি হলরুমে আইনশৃংখলা নিয়ন্ত্রণ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব মোঃ আখতারুজ্জামান মিয়া। উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এসময় অন্যান্যের মধ্যে সহকারি কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, থানার অফিসার ইনচার্জ মাহমুদুন নবী, প্রাণিসম্পদ অফিসার মোঃ রায়হান আলীসহ সকল সরকারি দপ্তরের কর্মকর্তা ও চেয়ারম্যানগণ বক্তব্য রাখেন। এসময় বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, সরকারি দপ্তরের কর্মকর্তাসহ ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।