আশাশুনিতে মোবাইল কোর্টে ৯০০০ টাকা জরিমানা

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) : | প্রকাশ: ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ০৬:৫৬ পিএম
আশাশুনিতে মোবাইল  কোর্টে ৯০০০ টাকা জরিমানা

আশাশুনি উপজেলার বুধহাটা বাজারে বাজার পরিস্থিতি মনিটরিং এর লক্ষ্যে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারী) বেলা ১২ টার দিকে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।  সাতক্ষীরা জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে পবিত্র রমজান উপলক্ষ্যে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর বাজার পরিস্থিতি মনিটরিং এর উদ্দেশ্যে বুধহাটা বাজারের হোটেল, ফলের দোকান, কাঁচাবাজার ও মুদি দোকানে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য রাখা, মূল্য তালিকা যথাযথভাবে সংরক্ষিত না থাকা এবং ক্রয়মূল্য ভাউচার প্রদর্শন করতে না পারার অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন,২০০৯ এর অধীন ৯০০০ টাকা জরিমানা করা হয়।  এছাড়াও ক্রেতা, বিক্রেতা ও সংশ্লিষ্ট সকলকে সচেতন করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে