ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জামাল ইউনিয়ন ও কোলা ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধ ভাবে মাটি কাটার দায়ে দুইজনকে এক লাখ টাকা অর্থদন্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার বিকালে উপজেলা প্রশাসনের উদ্যোগে পৃথক অভিযানে এ দন্ড প্রদান করা হয়। কালীগঞ্জ উপজেলা প্রশাসন বলছেন, অবৈধ ভাবে মাটি কাটার অভিযোগেপরিচালিত মোবাইল কোর্টে মোট ২টি মামলা দায়ের করা হয়। এতে ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এর ১৩ ধারা অনুযায়ী অপরাধ প্রমানিত হওয়ায় অভিযুক্তদের বিরুদ্ধে অর্থদন্ড প্রদান করা হয়। দুই মামলায় মোট ১ লক্ষ টাকা।মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার(ভূমি) আব্দুল্লাহ আল ফারুক। তিনি বলেন,অবৈধ ভাবে মাটি কাটা একটি গুরুতর অপরাধ। এটি কৃষি জমি ও পরিবেশের জন্য ক্ষতিকর। এ ধরনের অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে। আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।