সুজানগরে জিলাপির প্যাঁচে রোজাদাররা দিশেহারা

এফএনএস (সুজানগর, পাবনা) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১১:৫৪ এএম
সুজানগরে জিলাপির প্যাঁচে রোজাদাররা দিশেহারা

চলতি রমজান মাসে পাবনার সুজানগরের হাট-বাজারে মাত্রাতিরিক্ত দামে জিলাপি বিক্রি করা হচ্ছে। এতে জিলাপি কিনতে রোজাদাররা হিমশিম খাচ্ছে।  ভুক্তভোগী ক্রেতারা জানান, হোটেল ব্যবসায়ীরা রমজান মাসের আগেও প্রতিকেজি জিলাপি ১২০থেকে ১৩০টাকা দরে বিক্রি করেছে। কিন্তু চলতি রমজান মাসে জিলাপির চাহিদা বেড়ে যাওয়ায় প্রতিকেজি জিলাপি ১৪০ থেকে ১৫০টাকা কেজি দরে বিক্রি করছে। উপজেলার ভবানীপুর গ্রামের ভুক্তভোগী ক্রেতা সিদ্দিকুর রহমান বলেন আগে প্রতিকেজি জিলাপি ১০০ থেকে ১২০টাকা দরে বিক্রি করা হতো। কিন্তু গত এক বছর আগে তেল-চিনির দাম বৃদ্ধির অজুহাতে প্রতিকেজি জিলাপি ১২০থেকে ১৩০টাকা দরে বিক্রি করা হয়। মাঝে তেল-চিনির দাম কমলেও জিলাপির দাম কমেনি। বরং চলতি রমজান মাসের সুযোগে দাম বাড়িয়ে ১৪০ থেকে ১৫০টাকা কেজি দরে বিক্রি করা হচ্ছে। এতে বিশেষ করে নিম্ন আয়ের মানুষের পক্ষে জিলাপি কেনা সম্ভবন হচ্ছেনা। একই এলাকার ভ্যান চালক রমজান আলী বলেন ইফতারের সময় এটু জিলেপি খাবের ইচ্ছে করে। কিন্তু দাম বাড়ে যাওয়ায় কিনবের পারতিছিনে। উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান বলেন যে সকল হোটেল ব্যবসায়ীরা মাত্রাতিরিক্ত দামে জিলাপি বিক্রি করছে তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ব্যবস্থা নেওয়া হবে।

আপনার জেলার সংবাদ পড়তে