পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

এফএনএস প্রতিবেদক: | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৫২ পিএম
পাকিস্তান-আফগানিস্তান সংঘাত নিরসনে মধ্যস্থতার প্রস্তাব ইরানের

পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে চলমান উত্তেজনা ও সংঘাত নিরসনে মধ্যস্থতা করার প্রস্তাব দিয়েছে ইরান।

শুক্রবার ভোরে দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সামাজিক মাধ্যম এক্সে দেওয়া পোস্টের বরাতে সংবাদ মাধ্যম বিবিসি এ তথ্য জানিয়েছে।

পোস্টে আরাগচি লেখেন, পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে সংলাপের আয়োজন করতে ইরান প্রস্তুত। সুপ্রতিবেশীনীতির মাধ্যমে তাদের মতপার্থক্য নিরসনের ওপর জোর দেওয়ার কথা বলেন তিনি।

আরাগচি শান্তি প্রক্রিয়ায় ইরানের সমর্থনের কথা পুনর্ব্যক্ত করে বলেন, তার দেশ গঠনমূলক সংলাপ, পারস্পরিক বোঝাপড়া বাড়ানো এবং কাবুল ও ইসলামাবাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য প্রয়োজনীয় যেকোনো সহায়তা প্রদান করতে প্রস্তুত।

সীমান্ত উত্তেজনা বাড়ানোর পরিপ্রেক্ষিতে ইরান এর আগেও দুই দেশের মধ্যে মধ্যস্থতার প্রস্তাব দেয়।

আপনার জেলার সংবাদ পড়তে