নওগাঁর রাণীনগরে কৃষকের গোয়াল ঘরের তালা কেটে তিন লক্ষাধীক টাকা মুল্যের তিনটি গরু চুরির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার গভীর রাতে উপজেলার কালীগ্রাম ইউনিয়নের মরুপাড়া গ্রামের ফরেজ আলীর ছেলে এছাহক আলীর গোয়াল ঘর থেকে এই গরু চুরির ঘটনা ঘটে। এঘটনায় থানাপুলিশ ঘটনাস্থল পরিদর্শণ করেছেন। গরুর মালিক এছাহক আলী প্রামানিক জানান,বৃহস্পতিবার সন্ধায় বাড়ীর মধ্যে গোয়াল ঘরে গরু রেখে তালা দিয়ে ঘুমিয়ে পরি। রাত অনুমান ২টা নাগাদ গোয়াল ঘরে গরু ছটফট করছে এমন শব্দ পেয়ে ঘুম ভেঙ্গে যায়। পরে বাসার প্রধান দরজা খুলতে গিয়ে দেখতে পান বাহির থেকে ছিটকি আটকানো রয়েছে। পরে বাসার ছাদে গিয়ে প্রতিবেশির লোকজনকে ডাকা ডাকি করতে করতে পিকআপ গাড়ীতে গরু তুলে নিয়ে চোরেরা দ্রুত চলে যায়। কিন্তু পরেক্ষনে গ্রামবাসীসহ চোরদের পিছনে ছুটোছুটি করে আর ধরা যায়নি। তিনি আরো জানান,চোরেরা বাসার প্রাচীর টপকে বাসার মধ্যে প্রবেশ করে। এর পরে গোয়াল ঘরের তালা কেটে গরু তিনটি চুরি করে নিয়ে যায়। যার আনুমানিক মূল্য তিন লক্ষাধীক টাকা হবে বলে জানান তিনি। রাণীনগর থানার ইন্সপেক্টর (তদন্ত) বাবলু চন্দ্র পাল বলেন,খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে তদন্ত করা হয়েছে। এঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং জড়িতদের গ্রেফতারসহ গরু উদ্ধারের চেষ্টা চলছে।