২৭ ফেব্রুয়ারি জামালপুরের মেলান্দহে নিরাপদ সড়কের দাবিতে সড়ক অবরোধসহ মানববন্ধন করেছে মালঞ্চবাসি। ২৬ ফেব্রুয়ারি সন্ধ্যায় সড়ক দুর্ঘটনায় মাইসা নামের এক শিশু মৃত্যুর ঘটনায় ক্ষুব্ধ মালঞ্চবাসি এই কর্মসূচি পালন করেন। জামালপুর- দেওয়ানগঞ্জ মহা সড়কের মেলান্দহ উপজেলার মালঞ্চ এলাকায় প্রায় ২ ঘন্টা মহাসড়ক অবরোধকালে বহু যানবাহন আটকা পড়ে না। এতে পথচারীরা দুর্ভোগে পড়েন। আন্দোলনকারীরা নিরাপদ সড়কের দাবিসহ দুর্ঘটনা কবলিত স্থানে স্পিড ব্রেকার নির্মাণের দাবি জানান। খবর পেয়ে পুলিশ প্রশাসনের কর্মকর্তাসহ বিএনপির সাধারণ সম্পাদক মঞ্জরুল কবির মঞ্জু আন্দোলনকারীদের সাথে কথা বল্লে অবরোধ কর্মসূচি প্রত্যাহার করা হয়।