আশাশুনিতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

এফএনএস (জি.এম. মুজিবুর রহমান; আশাশুনি, সাতক্ষীরা) :
| আপডেট: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৬ পিএম | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:১৩ পিএম
আশাশুনিতে বিএনপি’র ইফতার ও দোয়া মাহফিল

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) আশাশুনি উপজেলা শাখার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) আশাশুনি সরকারি মাধ্যমিক বিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক ও জেলা বিএনপি সদস্য এসএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সাবেক সংসদ সদস্য ও বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আলহাজ্ব কাজী আলাউদ্দীন। প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন, জেলা বিএনপি'র আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ। বিশেষ বক্তা ছিলেন, জেলা বিএনপি'র সদস্য সচিব আবু জাহিদ ডাবলু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সদস্য ও খুলনা বিভাগীয় জিআই ফাউন্ডেশনের সমন্বয়ক ইঞ্জিনিয়ার আইয়ুব হোসেন (মুকুল) ও আশাশুনি উপজেলা বিএনপি'র সাবেক আহ্বায়ক ইউপি চেয়ারম্যান রুহুল কুদ্দুস। উপজেলা জামায়াতের আমির আবু মুছা তারিকুজ্জামান তুষার, যুবদলের সদস্য সচিব আবু জাহিদ সোহাগ, বিএনপি নেতা আব্দুল আলীম প্রমুখ বক্তব্য রাখেন। উপজেলা বিএনপি'র সাবেক সদস্য সচিব  মশিউল হুদা (তুহিন)-এর সঞ্চালনায় অনুষ্ঠানে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। ইফতারের পূর্বে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন, আশাশুনি থানা বাজার জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মোঃ বাকী বিল্লাহ।

আপনার জেলার সংবাদ পড়তে