মানবতার সেবাই সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

এফএনএস (মোঃ আল মামুন বিশ্বাস; গোমস্তাপুর, চাঁপাইনবাবগঞ্জ) : | প্রকাশ: ২৭ ফেব্রুয়ারী, ২০২৬, ০৭:৩৭ পিএম
মানবতার সেবাই সংগঠনের উদ্যোগে ইফতার মাহফিল

৬ষ্ঠ বর্ষ পদার্পণ উপলক্ষে মানবতার সেবায় রহনপুর সংগঠনের উদ্যোগে মতবিনিময়সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল শুক্রবার সন্ধ্যায় রহনপুর আহম্মদিয়া বেগম সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে এই ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। মানবতার সেবাই রহনপুর সংগঠনের সভাপতি ও সাবেক রহনপুর পৌর কাউন্সিলার মোস্তাফিজুর রহমান জেমের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য দেন-চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ড. মুঃ মিজানুর রহমান। এ সময় অন্য অতিথিদের মধ্যে উপস্থিত ছিলেন রহনপুর পৌরসভার সাবেক মেয়র তারিক আহমদ ও মতিউর রহমান, উপজেলা বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম তুহিন, রাধানগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান, বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) সারিকুল ইসলাম সাদ্দাম, জেলা জামায়াতে ইসলামীর কর্ম পরিষদ সদস্য ও রহনপুর পুনর্ভবা ও মহানন্দা আইডিয়াল কলেজের সহকারী অধ্যাপক তরিকুল ইসলাম বকুল, বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল ইসলাম রফিক সহ অনেকে । উল্লেখ্য, এই সংগঠনটি রহনপুর রেলস্টেশনসহ পৌরএলাকার পথশিশু, মানসিক ভারসাম্যহীন লোকজন, ভিক্ষুকসহ গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তিকৃত রোগীদের আত্মীয়-স্বজনদের মাঝে প্রতিদিন বিনামূল্যে খাবার বিতরণ করে যাচ্ছে।

আপনার জেলার সংবাদ পড়তে