বিএনপি চেয়ারম্যানের অন্যতম উপদেষ্টা ও ভূমিমন্ত্রী বলেছেন, জনগণের প্রত্যাশা অনুযায়ী রাজশাহী মহানগরীকে শান্তির নগরী হিসেবে গড়ে তোলা হবে। আর এই শান্তিপূর্ণ অবস্থানে ফিরে আসতে যারাই বাধা দিবে তাদের বিরুদ্ধে উপযুক্ত আইন অনুযায়ী ব্যবস্থার মধ্য দিয়ে শান্তি সুনিশ্চিত করা হবে । যে সমস্ত পরিকল্পনাগুলি করতে হয়। আজ শনিবার দুপুরে রাজশাহী মহানগরীর সাহেব বাজারে অবস্থিত একটি কমিউনিটি সেন্টারের সম্মেলন রাজশাহী নাগরিক কমিটি আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য এসব কথা বলেন তিনি। মন্ত্রী আরো বলেন, আপনারা জানেন যে এই মন্ত্রনালয়ের সঙ্গে প্রায় ১৬ টি প্রতিষ্ঠান জড়িত। সবগুলোকে সমন্বিতভাবে নিয়ে এসে আমি আপনাদের সন্তান হিসেবে রাজশাহী তথা দেশবাসীর উন্নয়নে কাজ করব। আপনারা দোয়া করেন যে যেন আমার মধ্যে যেন কোন অহংকার না হয়; 'আমি' আর 'আমার' এ ধরনের মনোভাব না আসে। 'আমরা সবাই মিলে দেশকে এগিয়ে নিয়ে যাব। সেজন্য আমাদের প্রত্যাশা রাজশাহীতে বিশেষ করে আমাদের এই ছেলেদেরকে এগিয়ে নেওয়ার জন্য কম্পিউটার প্রযুক্তিকে এগিয়ে নিয়ে যাওয়া এবং রাজশাহীতে যে প্রতিষ্ঠান আছে এটি কিছুটা পিছিয়ে গেছে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন সততার সঙ্গে নিজ নিজ যার দায়িত্ব তা পালন করার জন্য। তিনি সকাল ৯টা থেকে রাত্রি ৯টা পর্যন্ত অফিস করেন। বিশেষ ছুটির দিনও তিনি অফিস করেন এবং নির্দেশ করেন।