মোরেলগঞ্জে পুকুর খননের উদ্ধোধন করেন এমপি আব্দুল আলীম

এফএনএস (শেফালী আক্তার রাখি; মোরেলগঞ্জ, বাগেরহাট) : | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:১১ পিএম
মোরেলগঞ্জে পুকুর খননের উদ্ধোধন করেন এমপি আব্দুল আলীম

বাগেরহাটের মোরেলগঞ্জে সুপেয় খাবার পানি সংকট দূরীকরনে পুকুর খননের আনুষ্ঠানিক উদ্ধোধন করেন বাগেরহাট-৪, (মোরেলগঞ্জ-শরণখোলা) আসনের সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম।   শুক্রবার সকাল ১০ টায় উপজেলার সদর ইউনিয়নের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এল জি ইডি)’র অর্থায়নে সারাদেশে পুকুর, খাল উন্নয়ন প্রকল্প (২য় সংশোধিত) (আইপি সিপি) ডা. লেহাজ উদ্দিন আহমেদ স্মৃতি ফাউন্ডেশন কর্তৃক ১ একর ২৭ শতক বিলীন জমির ওপর সরকারিভাবে ২৭ লাখ টাকা ব্যায়ে এ পুকুর খনন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতা করেন স্থানীয় সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুল আলীম। বিশেষ অতিথি উপজেলা জামায়াত ইসলামীর আমির অধ্যাপক শাহাদাৎ হোসাইন, উপজেলা প্রকৌশলী মো. আরিফুল ইসলাম, ডিএলএস ফাউন্ডেশনের চেয়ারম্যান এ কে এম জহির উদ্দিন-এর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপজেলা বিএনপির প্রতিষ্ঠাতা সদস্য গিয়াস উদ্দিন তালুকদার, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ফিরোজ শাহ তালুকদার, সদর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুনসহ বিভিন্ন নেতৃবৃন্দ। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষক মোস্তফা আল মাহমুদ।

আপনার জেলার সংবাদ পড়তে