বেগমগঞ্জ উপজেলার প্রধান বাণিজ্যিক কেন্দ্র চৌমুহনী বাজারের কলেজে রোডে আগুনে ৮টি দোকান পুড়ে ভস্মীভূত হয়ে গেছে। ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবী এ-ঘটনায় অন্তত দেড়কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে। শনিবার সকাল ৭.৩০টার দিকে এ অগ্নি কান্ডের ঘটনা ঘটে।স্থানীয় ফায়ার ষ্টেশনের কর্মীরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে প্রায় ২-৩ ঘন্টার চেষ্টায় আগুন নিভাতে সক্ষম হয়।স্থানীয় লোকজনের অভিযোগ- ফায়ার ষ্টেশনের লোকেরা ফোন রিসিভ না করার কারনে তাদের কাছে দ্রুত সংবাদ পৌছানো যায় না। অভিযোগ রয়েছে চৌমুহনী ফায়ার সার্ভিসকে কোন দুর্ঘটনা ঘটলে ফোন দিলে তারা রিসিভ করে না। কয়েকবার ফোন দেওয়ার পরে কেউ রিসিভ করলেও কোন সৌজন্যতা ছাড়া, উচ্চস্বরে বলে কেন ফোন করেছেন? অগ্নিকাণ্ডের ঘটনায়, বক্তব্য নিতে চৌমুহনী ফায়ার সার্ভিস স্টেশনের ০১৯৩৫-৮৭১৩১৪ ও ০১৯০১-০২১৭৮২ নাম্বারে বিকাল ৪ টা থেকে কয়েকবার ফোন দিলে রিসিভ করেনি। নোয়াখালীর জনপ্রিয় স্থানীয় পত্রিকা সচিএ নোয়াখালীর সম্পাদক অভিযোগ করে বলেন-ফায়ার অফিসটি সব সময় নিজেদের গুরুত্ব দিয়ে থাকে। জনগুরুত্বে তারা ফোন রিসিভ করতে অনিয়ম করে থাকে। নিউজ করতেও তাদের বক্তব্য নেওয়া যায় না। উপজেরা নির্বাহী অফিসার কায়েসুর রহমান জানান, তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন,স্থানীয়দের ভাষ্য মতে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগেছে। ফায়ার সার্ভিস আগুন নিভিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান নিরুপনের জন্য আগামী কাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষ গেলে বিস্তারিত জানা যাবে।