শহীদ তাজুল দিবসে সিপিবির কেন্দ্রীয় কর্মসূচি রোববার

প্রেস বিজ্ঞপ্তি | প্রকাশ: ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ০৫:২২ পিএম
শহীদ তাজুল দিবসে সিপিবির কেন্দ্রীয় কর্মসূচি রোববার

পহেলা মার্চ শহীদ তাজুলের ৪২তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি)-এর কেন্দ্রীয় কার্যালয় মুক্তিভবনের সামনে (২ কমরেড মণি সিংহ সড়ক, পুরানা পল্টন, ঢাকা) নির্মিত অস্থায়ী শহীদ বেদীতে রোববার ( ০১ মার্চ) শ্রদ্ধাঞ্জলি নিবেদন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এ কর্মসূচিতে অংশ নিয়ে বিভিন্ন দল, সংগঠন ও ব্যক্তিবর্গ শহীদ বেদীতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করবে।  বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি কাজী সাজ্জাদ জহির চন্দন ও সাধারণ সম্পাদক আবদুল্লাহ ক্বাফী রতন আজ ২৮ ফেব্রুয়ারি ২০২৬, শনিবার এক বিবৃতিতে শহীদ তাজুলের বিপ্লবী স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে বলেন, যে গণতন্ত্রের স্বপ্ন নিয়ে তাজুল ইসলাম জীবন উৎসর্গ করেছিলেন, আজও  সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হয়নি। বরং নতুন করে কর্তৃত্ববাদ দেশবাসীর ঘাড়ে চেপে বসেছে। যা বাংলাদেশকে ক্রমশ আরো গভীর সংকটে নিমজ্জিত করবে। বিবৃতিতে বলা হয়, শহীদ তাজুলের বিপ্লবী জীবন থেকে শিক্ষা নিয়ে তরুণ প্রজন্মকে আত্মত্যাগ ও একনিষ্ঠতা দিয়ে বিপ্লবী আন্দোলন অগ্রসর করে নিতে হবে। নেতৃবৃন্দ শহীদ তাজুল দিবসে গণতন্ত্র প্রতিষ্ঠা, শোষণমুক্তি ও সমাজপ্রগতির লড়াইকে অগ্রসর করার শপথ নিতে দেশবাসীর প্রতি আহ্বান জানান।  

আপনার জেলার সংবাদ পড়তে