ছাগলে গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ১১:০২ এএম
ছাগলে গাছ খাওয়া নিয়ে দ্বন্দ্ব, ভাতিজার ধাক্কায় চাচার মৃত্যু

ছাগলে গাছ খাওয়া নিয়ে ঝগড়ার মধ্যে ভাতিজার ধাক্কায় পরে গিয়ে চাচার মৃত্যু হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার বিকেলে বরিশালের উজিরপুর উপজেলার চাউলাহার গ্রামে। মৃত সেকেন্দার হোসেন হাওলাদার (৬০) ওই গ্রামের বাসিন্দা আব্দুল মোতাহার হাওলাদারের ছেলে। স্থানীয়দের বরাতে উজিরপুর মডেল থানার ওসি মো. রকিবুল ইসলাম জানিয়েছেন, সেকেন্দারের মিষ্টি কুমড়োর গাছ তার বড় ভাই মোশারেফ হোসেন হাওলাদারের ছাগল খেয়ে ফেলে। এনিয়ে দুই ভাইয়ের মধ্যে ঝগড়া হয়। এ সময় মোশারেফের ছেলে আকতার হোসেন তার চাচা সেকেন্দারকে ধাক্কা দেন। এতে সে (সেকেন্দার) পড়ে গিয়ে গাছের সাথে আঘাত পেয়ে জ্ঞান হারিয়ে ফেলেন। পরবর্তীতে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। ওসি আরও জানিয়েছেন, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

আপনার জেলার সংবাদ পড়তে