কুমিল্লায় ৫৩ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

এফএনএস (মোঃ হাবিবুর রহমান খান; কুমিল্লা) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৪:১১ পিএম
কুমিল্লায় ৫৩ কেজি গাঁজা’সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার

কুমিল্লায় ৫৩ কেজি গাঁজাসহ মাসুম (২২) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব- ১১ এর সিপিসি-২ এর দল।  রোববার (১ মার্চ) ভোর রাতে জেলার বুড়িচং উপজেলার রামচন্দ্রপুর এলাকা থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাসুম কুমিল্লা জেলার দেবিদ্বার থানার পৈইয়াবাড়ি গ্রামের জাকির হোসেন এর ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম। র‌্যাব জানায়- রোববার (১ মার্চ) ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার বুড়িচং থানাধীন রামচন্দ্রপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে। উক্ত অভিযানে ১। মোঃ মাসুম (২২) নামক ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করতে সক্ষম হয়। এ সময় আসামীর হেফাজত হতে ৫৩ কেজি গাঁজা ও মাদক পরিবহণ কাজে ব্যবহৃত একটি মিনি পিকআপ উদ্ধার করা হয়। র‌্যাব-১১ এর সিপিসি-২ এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম জানান- ৫৩ কেজি গাঁজাসহ মোঃ মাসুম (২২) এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। সে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। র‌্যাব-১১ এর মাদক বিরোধী ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে উক্ত অভিযান পরিচালনা করা হয়। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে। গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

আপনার জেলার সংবাদ পড়তে