বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

এফএনএস (আমানুল হক আমান; বাঘা, রাজশাহী) :
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ০৪:১৮ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৪:১৮ পিএম
বাঘায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জরিমানা

রাজশাহীর বাঘায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই প্র্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। রোবববার (১ মার্চ) সকাল ১১টার দিকে আড়ানী পৌর বাজারে এ অভিযান পরিচালনা করেন রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল বিশ্বাস। অভিযানে পাল মিষ্টান্ন ভান্ডারকে ১৫ হাজার টাকা এবং ভাই ভাই এন্টারপ্রাইজের ৫ হাজার জরিমানা করা হয়। জানা গেছে, পাল মিষ্টান্ন ভান্ডারে মিষ্টির মূল্য তালিকা প্রদর্শন না করায় ১৫ হাজার টাকা এবং ভাই ভাই এন্টারপ্রাইজের ক্রয়-বিক্রয়ের রশিদ সংরক্ষণ না করা, টালি খাতায় হিসাব লিপিবদ্ধ না করা এবং নির্ধারিত দামের চেয়ে বেশি দামে সার বিক্রির অভিযোগে ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এ সময় অভিযান চলাকালে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন। এ ধরনের অভিযান জনস্বার্থে অব্যাহত থাকবে বলে রাজশাহী জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিপুল বিশ্বাস জানিয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে