অভয়নগরে চার মাদকসেবীর জেল, জরিমানা

এফএনএস (মল্লিক খলিলুর রহমান; অভয়নগর, যশোর) :
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ০৫:০৩ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৫:০৩ পিএম
অভয়নগরে চার মাদকসেবীর জেল, জরিমানা

যশোরের অভয়নগরে গাঁজাসেবনের অভিযোগে চার জনকে আটকের পর ভ্রাম্যমাণ আদালতে সোপর্দ করেছে পুলিশ। আদালত তাদেরকে ৭ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করেছে। রবিবার (১ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু এ জেল-জরিমানার দণ্ড দেন।  দণ্ডপ্রাপ্তরা হলেন- উপজেলার চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের আবু বক্কার বিশ্বাসের ছেলে হামিদ বিশ্বাস (৫৫), একই গ্রামের কাশেম আলীর ছেলে ওসয়িার (৫৪), আনোয়ার বিশ্বাসের ছেলে খলিল বিশ্বাস (৬৫) ও একতারপুর গ্রামের মৃত আমিনুল হকের ছেলে মফিজুল হক (৪৫)। পুলিশ জানায়, রবিবার সকাল ১০ টার দিকে চলিশিয়া ইউনিয়নের বাগদাহ গ্রামের পশ্চিমপাড়ায় রাস্তার পাশে গাঁজাসেবনকালে চার ব্যক্তিকে আটক করা হয়। পরে তাদেরকে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অফিসে নেওয়া হলে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে তাদের জেলা-জরিমানা উভয়দণ্ডে দণ্ডিত করা হয়।  এ বিষয় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আশীষ কুমার বসু বলেন, ‘মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (৫) ধারা মোতাবেক আটক ৪ ব্যক্তিকে ৭ দিন করে বিনাশ্রম কারাদণ্ড ও পাঁচশত টাকা করে জরিমানা করা হয়েছে। অভয়নগর থানার অফিসার্স ইনচার্জ(ওসি) এস এম নুরুজ্জামান বলেন, ‘দণ্ডপ্রাপ্ত চার মাদকসেবীকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

আপনার জেলার সংবাদ পড়তে