সেনবাগে অসহায় দুঃস্থরে মাঝে উফতার উপহার সামগ্রী বিতরণ

এফএনএস (মোঃ জাহাঙ্গীর আলম; সেনবাগ, নোয়াখালী) :
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ০৭:২৬ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৫:৪৯ পিএম
সেনবাগে অসহায় দুঃস্থরে মাঝে উফতার উপহার সামগ্রী বিতরণ

সেনবাগ প্রবাসী কল্যাণ সংস্থার উদ্যোগে ১ হাজার হতদরিদ্র দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুরে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে  সংস্থার সভাপতি মহিন উদ্দিনের সভাপতিত্বে ও সংস্থার পরিচালক নুন হোসাইন সুমনের সঞ্চালনায় অনুষ্ঠিত ইফতার সামগ্রী বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সেনবাগ থেকে টানা ৬বারের নির্বাচিত সংসদ সদস্য সাবেক বিরোধী দলীয় চিফহুইপ জয়নুল আবদিন ফারুক। বিশেষ অতিথি ছিলেন, সেনবাগ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহবায়ক আবদুল আজিম চৌধুরী, সেনবাগ উপজেলা বিএনপির আহবায়ক মোক্তার হোসেন পাটোয়ারী, সেনবাগ পৌরসভা বিএনপির আহবায়ক ফারুক বাবুল, সাবকে আবহায়ক আবদুল হান্নান লিটন, সেনবাগ পৌরসভা বিএনপির সদস্য সচিব শহিদ উল্লাহ, প্রমুখ। শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি বৃন্দ অসহায় ও দুঃস্থদের মাঝে আনুষ্ঠানিক ভারে ইাফতার উপহার সামগ্রী বিতরণ করেন।

আপনার জেলার সংবাদ পড়তে