ঝিনাইদহে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময়

এফএনএস (টিপু সুলতান; কালীগঞ্জ, ঝিনাইদহ) : | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৫:৫৩ পিএম
ঝিনাইদহে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময়

ঝিনাইদহে রমজানে বাজার পরিস্থিতি ও নিরাপদ খাদ্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভার আয়োজন করে কনজুমার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)। ঝিনাইদহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মাসউদ। বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুর রহমান। এছাড়াও জেলা জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক নিশাত মেহের, নিরাপদ খাদ্য কর্মকর্তা সাধন সরকার, জেলা ক্যাবের সভাপতি হাফিজুর রহমানসহ অন্যরা বক্তব্য রাখেন। অনুষ্ঠান পরিচালনা করেন ক্যাবের সাধারণ সম্পাদক শরিফা খাতুন। সেসময় বক্তারা, রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় রাখা, বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি না করা এবং ভেজাল ও অস্বাস্থ্যকর খাদ্য বিক্রি বন্ধে কঠোর নজরদারির ওপর গুরুত্বারোপ করেন। তারা ব্যবসায়ীদের ন্যায্যমূল্যে পণ্য বিক্রি ও ভোক্তাদের সচেতন হওয়ার আহ্বান জানান। পাশাপাশি নিরাপদ খাদ্য নিশ্চিত করতে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সমন্বিত উদ্যোগ জোরদারের প্রয়োজনীয়তার কথা তুলে ধরেন।

আপনার জেলার সংবাদ পড়তে