তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রাজা

এফএনএস স্পোর্টস
| আপডেট: ১ মার্চ, ২০২৬, ০৭:৫৮ পিএম | প্রকাশ: ১ মার্চ, ২০২৬, ০৭:৫৮ পিএম
তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করলেন রাজা

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে নিজেদের শেষ ম্যাচে ব্যাট হাতে দারুণ ফিফটি তুলে নিয়েছেন জিম্বাবুয়ের অধিনায়ক সিকান্দার রাজা। দুর্দান্ত এই ইনিংস খেলার পাশাপাশি অনন্য রেকর্ডও গড়েছেন তিনি। প্রথম জিম্বাবুইয়ান ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে তিন হাজার রানের মাইলফলক স্পর্শ করেছেন রাজা। প্রোটিয়া বোলারদের রীতিমতো শাসন করেছেন সিকান্দার রাজা। মাত্র ৪৩ বলে ৭৩ রানের এক বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। জিম্বাবুয়ের প্রথম এবং বিশ্বের ১৪তম খেলোয়াড় হিসেবে টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০০ রান পূর্ণ করেন রাজা। জিম্বাবুয়ের পক্ষে টি-টোয়েন্টিতে তিনিই সর্বোচ্চ রানের মালিক। এছাড়া জিম্বাবুয়ের জার্সিতে সবচেয়ে বেশি ১৭টি হাফ-সেঞ্চুরি করার রেকর্ডও এখন তার দখলে। রান দখলের দিক থেকে দ্বিতীয় স্থানে আছেন রায়ান বার্ল। ম্যাচের শুরুতে ব্যাট করতে নামে জিম্বাবুয়ে। সিকান্দার রাজা দুর্দান্ত পারফর্ম করলেও সুবিধা করতে পারেননি অন্যান্য ব্যাটাররা। সিকান্দার রাজার পর দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান করেন ক্লাইব মদনদে। এছাড়া কেউই দুই অঙ্কের ঘর স্পর্শ করতে পারেননি। আর ২০ ওভারে ৭ উইকেটের বিনিময়ে ১৫৩ রান তুলেছে জিম্বাবুয়ে। জবাবে ১৩ বল ও ৫ উিইকেট হাতে রেখেই জয় নিশ্চিত করে প্রোটিয়ারা।