বরিশালের জামায়াতের আমিরের ইফতার মাহফিল

এফএনএস (বরিশাল প্রতিবেদক) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ১০:৫৬ এএম
বরিশালের জামায়াতের আমিরের ইফতার মাহফিল

জামায়াতে ইসলামীর বরিশালের গৌরনদী পৌর আমির আলহাজ মাওলানা হাফিজুর রহমানের সম্মানে পবিত্র মাহে রমাদান উপলক্ষে ইফতার মাহফিল ও দোয়া-মোনাজাত অনুষ্ঠিত হয়েছে। রবিবার বাদ আছর ইফতার মাহফিলে উপজেলার দক্ষিণ বিজয়পুর মদিনা জামে মসজিদের প্রতিষ্ঠাতা সভাপতি মো. শাহজাহান ফকিরের সভাপতিত্বে ইফতার মাহফিলে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গৌরনদী প্রেসক্লাবের সদস্য বিএম বেলাল। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বিএফসির প্রতিষ্ঠাতা মাওলানা লোকমান হোসেন, ৬নম্বর ওয়ার্ড পৌর জামায়াতের আমির মোস্তফা আনোয়ারুল ইসলাম টিপু, মদিনা জামে মসজিদের সভাপতি মো. হায়দার আলী, প্রতিষ্ঠাতাকালিন সেক্রেটারী মো. মোকলেচুর রহমান, উপজেলা যুব জামায়াতের সভাপতি মো. মোহেবুল্লাহ সহ অন্যান্যরা।

আপনার জেলার সংবাদ পড়তে