পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৩:৩৪ পিএম
পোরশায় নিতপুর ইউনিয়ন জামায়াতের ইফতার

নওগাঁর পোরশায় বাংলাদেশ জামায়াতে ইসলামী নিতপুর ইউনিয়ন শাখার উদ্যেগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রোববার নিতপুর কপালির মোড় আল হেরা ইসলামী একাডেমি প্রাঙ্গনে অনুষ্ঠিত বাংলাদেশ জামায়াতে ইসলামী নিতপুর  ইউনিয়ন শাখার উদ্যোগে ইফতার ও দোয়ার মাহফিল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিতপুর  ইউনিয়ন শাখার আমীর মাও: ওসমান গনি। এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী নওগাঁ জেলা শাখার কর্ম পরিষদ সদস্য ও সাপাহার উপজেলার  আল হেলাল ইসলামী একাডেমী এন্ড কলেজের অধ্যক্ষ মাহবুবুল আলম। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামী পোরশা উপজেলা শাখার আমীর সাগর আলী। এসময় জামায়াতে ইসলামী  উপজেলা সাখার সেক্রেটারী শরিফুল ইসলাম, নায়েবে আমির মাও: আব্দুর রহিমসহ নিতপুর ইউনিয়নের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন।

আপনার জেলার সংবাদ পড়তে