রাজশাহীতে ট্যাপেন্টাডল ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২

এম এম মামুন; রাজশাহী | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৩:৩৬ পিএম
রাজশাহীতে ট্যাপেন্টাডল ইয়াবা ও গাঁজাসহ গ্রেপ্তার ২
রাজশাহী নগরীতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে। সোমবার (২ মার্চ) র‌্যাব-৫ এর পক্ষ থেকে জানানো হয়, রোববার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে রাজশাহী মহানগরীর রাজপাড়া থানাধীন দাশপুকুর মোড়স্থ রেললাইন থেকে প্রায় ১৫০ গজ দক্ষিণ পাশে মেসার্স মনি কন্সট্রাকশনের ডকইয়ার্ড মাঠে সদর কোম্পানির একটি অপারেশন দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় সন্দেহভাজন দুইজনকে আটক করে তল্লাশি চালিয়ে তাদের কাছ থেকে ২ হাজার ২৯৯ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট, ২১৫ পিস ইয়াবা, ৮০ গ্রাম গাঁজা এবং নগদ ২ হাজার ২০০ টাকা উদ্ধার করা হয়।অভিযানে গ্রেপ্তার সিয়াম ইসলাম নগরের দাশপুকুর বউবাজার এলাকার বাসিন্দা। র‌্যাব জানায়, সাক্ষীদের সম্মুখে প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার আসামিদ্বয় স্বীকার করেন যে, উদ্ধারকৃত ট্যাপেন্টাডল ট্যাবলেট, ইয়াবা ও গাঁজা বিক্রয়ের উদ্দেশ্যে নিজেদের দখলে রেখেছিলেন। স্থানীয় অনুসন্ধানে আরও জানা যায়, তারা দীর্ঘদিন ধরে অবৈধভাবে বিভিন্ন উৎস থেকে মাদক সংগ্রহ করে রাজশাহীসহ আশপাশের এলাকায় বিক্রয় করে আসছিলেন। এ ঘটনায় গ্রেপ্তার আসামিদ্বয়ের বিরুদ্ধে রাজশাহীর রাজপাড়া থানায় নিয়মিত মাদক মামলা রুজু করা হয়েছে। আইনানুগ পরবর্তী ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আপনার জেলার সংবাদ পড়তে