সোস্যল ডেমোক্রেটিক পার্টির আহবায়ক জনাব আবুল কালাম আজাদ ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ লেবার পার্টিতে যোগদান করে ঢাকা-১০ আসনে আনারস প্রতীকে নির্বাচন করায় সোস্যাল ডেমোক্রেটিক পার্টি থেকে পদত্যাগ করে। গণতান্ত্রিক বাম ঐক্যের জোট শরিক সোস্যাল ডেমোক্রেটিক পার্টি, লেবার পার্টির সাথে কোন সম্পর্ক নাই। বিধায় গত ২৫ জানুয়ারি তারিখে আবুল কালাম আজাদ কে গনতান্ত্রিক বাম ঐক্য জোটের পক্ষে থেকে অব্যাহতি দেয়া হয়। গত ০৬ ফেব্রুয়ারি এনপির শীর্ষ নেতৃত্বের সাথে যোগাযোগ করে ধানের শীষ প্রতীকের প্রার্থী জনাব রবিউল আলমের সমর্থন করে জনাব আবুল কালাম আজাদ নির্বাচন থেকে সরে দাঁড়ায়। এমতাবস্থায় গনতান্ত্রিক বাম ঐক্য কেন্দ্রীয় পরিচালনা পরিষদের বরাবর গনতান্ত্রিক বাম ঐক্যের সদস্য পদ ফিরে পাওয়ার জন্য গত ১৮ ফেব্রুয়ারি আবেদন করেন, অতীতের ভুল স্বীকার করে, পূনরায় গনতান্ত্রিক বাম ঐক্যের সাথে রাজনৈতিক কর্মকানড পরিচালনা করার জন্য আবেদন করেন। রোববার (০১ মার্চ) গনতান্ত্রিক বাম ঐক্য সাধারণ সভায় সমন্বয়ক কমরেড সম্পাদক সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক ডাঃ সামছুল আলমের সভাপতিত্বে প্রগতিশীল গণতান্ত্রিক দল (পিডিপি)’র মহাসচিব হারুন আল রশিদ খান, যুগ্ম মহাসচিব আমানতউল্লা আমান, সাংগঠনিক সম্পাদক ফরহাদ রেজা জনাব আবুল কালাম আজাদের পক্ষে জোরালো আবেদন জানায়। কোন পক্ষ বিরুদ্ধে না থাকায় আবুল কালাম আজাদের অব্যাহতি আদেশ প্রত্যাহার হয়ে যায়। গনতান্ত্রিক বাম ঐক্য সংখ্যাগরিষ্ঠের সিদ্ধান্ত অনুসারে জনাব আবুল কালাম আজাদ এখন থেকে গনতান্ত্রিক বাম ঐক্য নিয়মিত পরিচালনা পরিষদের সদস্য।