চাঁদপুরে পিতার জমি প্রতারনা করে পুত্রের নামে রেজিষ্ট্রির অভিযোগ

এফএনএস (মিজানুর রহমান; চাঁদপুর) :
| আপডেট: ২ মার্চ, ২০২৬, ০৯:২৬ পিএম | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৯:২৬ পিএম
চাঁদপুরে পিতার জমি প্রতারনা করে পুত্রের নামে রেজিষ্ট্রির অভিযোগ

চাঁদপুর মতলব দক্ষিণ উপজেলার উপাদী ইউনিয়নের মধ্যম পিংড়া শেখ বাড়ীতে পিতা শেখ মো. নুরুজ্জামানের জায়গা প্রতারনা করে পুত্র লুৎফুর রহমানের নামে রেজিষ্ট্রির অভিযোগ পাওয়া গেছে। আজ সোমবার (২ মার্চ ২০২৬) মতলব দক্ষিণ থানায় লিখিত অভিযোগ দায়ের করেছে পিতা শেখ মোঃ নুরুজ্জামান। পিতা শেখ মো. নুরুজ্জামান জানান, আমার বড় ছেলে লুৎফুর রহমান ও তার স্ত্রী মাকসুদা বেগম উচ্ছৃংখল ও অবাধ্য। তারা তাকে ভরন দেয় না ও গালমন্দ করে কষ্ট দেয়। তার স্ত্রীর চিকিৎসার জন্য অনেক টাকা খরচ হয়। টাকার প্রয়োজন বিধায় তার কিছু জমি বড় ছেলে ক্রয় করতে চাইলে গন্যমান্য ব্যক্তিবর্গের সম্মতিতে ৯লক্ষ টাকার ভূমি ৬লক্ষ টাকায় দাম সাব্যস্ত হয়। ঘটনার দিন দলিল করতে আসলে আমাকে তার মায়ের চিকিৎসার ১লক্ষ টাকা ও আমাকে বিভিন্ন সময়ে ভরন পোষন বাবদ ৭৬ হাজার টাকা কর্তন করে দুইটি চেকের মাধ্যমে ৪ লক্ষ টাকা, নগদ ২৪হাজার টাকা দেয়। দলিল রেজিষ্ট্রি করার পর আমাকে টাকা উত্তোলন করে দেয়ার জন্য সোনালী ব্যাংকে নিয়ে আসে। আগের চেকগুলো আমার ছেলে আমার কাছ থেকে নিয়ে সোনালী ব্যাংক মতলব শাখার ২লক্ষ টাকার একটি নতুন চেক দিয়ে টাকা উত্তোলন করার জন্য আমাকে এখানে রেখে সে অন্য ব্যাংক থেকে বাকী টাকা আনতে যায়। ব্যাংক কর্তৃপক্ষ আমাকে টাকা না দিয়ে চেকটি ফেরত দিয়ে দেয়। আমি তাকে বারংবার ফোন দিলেও সে ফোন ধরে না। ছেলের স্ত্রী মাকসুদা বেগম জানান, আমার স্বামী তার পিতা কাছ থেকে জায়গা ক্রয় করেছে এবং টাকাও পরিশোধ করে দিয়েছে।  ছেলে লুৎফুর রহমান জানান, আমার পিতাকে পূর্বে ৪লক্ষা টাকা দিয়েছি। আজকে ২লক্ষ টাকার চেক দিয়েছি। আজকে টাকা উত্তোলন করতে না পারলে কালকে টাকা তুলে দিবো। মতলব দক্ষিণ থানার ওসি তদন্ত অখিল চন্দ্র সরকার জানান, অভিযোগটি আমার কাছে এখন পৌছেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

আপনার জেলার সংবাদ পড়তে