বিজয়ী নারী উন্নয়ন সংস্থার উদ্যোগে ‘রোজার খুশি’ বিতরন কার্যক্রমে অংশ নিয়ে শতাধিক রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করা হয়। সোমবার (২রা মার্চ) পুরান বাজারে তানিয়া ইশতিয়াক খান শতাধিক রোজাদার পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেন। এ সময় তানিয়া ইশতিয়াক খান বলেন- আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে প্রতি বছরের মত এই বছরও আমরা এই আয়োজন করতে পেরে অনেক খুশি। আপনারা অবগত আছেন গত বছরও হাজারের অধিক পথচারীদের মাঝে ইফতার বিতরণ করেছিলাম। এ বছরও তারই ধারাবাহিকতায় আজকের আয়োজন। তিনি আরও বলেন রমজান হলো ত্যাগ ও সহমর্মিতার মাস। মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। পবিত্র মাহে রমজান হল আত্মশুদ্ধি এবং সংযমের মাস। সকল বৃত্তবানদের এগিয়ে আসা উচিত রোজাদারদের জন্য। আজকে আমার মামনির জন্মদিন, সবার কাছে ওনার জন্য দোয়া চাই। আপনাদের দোয়া আর ভালবাসা নিয়ে আমি ভবিষ্যতেও এ ধরনের মানবিক কার্যক্রম চালিয়ে যাবে ইনশাআল্লাহ। এ সময় উপস্থিত ছিলেন টিম বিজয়ীর সদস্য বৃন্দ।