বিরলে এক মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে দন্ড

এফএনএস (মোঃ আতিউর রহমান; বিরল, দিনাজপুর) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ০৯:৪৯ পিএম
বিরলে এক মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে দন্ড

বিরলে এক মাদকসেবীর ভ্রাম্যমাণ আদালতে দন্ড হয়েছে। দন্ড প্রাপ্ত মাদকসেবীকে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে। ধর্মপুর (মিরাপাড়া) গ্রামের মৃত সাইফুল ইসলাম এর ছেলে ফরাজুল ইসলাম (৩৮)কে একই ইউনিয়নের নলপুর গ্রামে ইউক্লিপ্টাস ও আকাশমনি গাছের বাগানে গাঁজা সেবনকালে জগতপুর পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই কাওছার আলী এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স আটক করে। এ সময় তার নিকট ২ গ্রাম গাঁজা ও মাদকসেবনের বিভিন্নধরণের সরঞ্জাম উদ্ধার করা হলে সহলারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইশতিয়াক আহমেদ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৯ (১) গ ধারা লঙ্ঘনের অপরাধে ৫ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং একশত টাকা অর্থদণ্ড অনাদায়ে আরো ১ মাসের বিনাশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্ত মাদকসেবী ফরাজুল ইসলামকে থানা পুলিশের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়।

আপনার জেলার সংবাদ পড়তে