নীলফামারীতে মুড়ির মিলে অভিযান জরিমানা আদায়

এফএনএস (ওবায়দুল ইসলাম; সৈয়দপুর, নীলফামারী) : | প্রকাশ: ২ মার্চ, ২০২৬, ১১:৫২ পিএম
নীলফামারীতে মুড়ির মিলে অভিযান জরিমানা আদায়

নীলফামারীর ডোমারে নিরাপদ খাদ্য আইনে সন্তোষী মুড়ির মিলে অভিযান পরিচালনা করা হয়।এ সময় মুড়ি তৈরিতে ভেজাল করার অপরাধে মিল মালিকের এক লাখ টাকা জরিমানা আদায় করে ভ্রাম্যমান আদালত। সোমবার ২ মার্চ ডোমার উপজেলা সদরের ছোট রাউতা এলাকায় ওই মুড়ির মিলে অভিযান পরিচালনা করা হয়।  এতে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ম্যাজিস্ট্রেট শায়লা সাঈদ তন্বী।  জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।  অভিযানে খাদ্য উপকরণের গুণগত মান না থাকা, নিষিদ্ধ কেমিকেল হাইড্রোজ ব্যবহার, অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি,সংরক্ষণ এবং শিল্প লবন ব্যবহার করায় জরিমানা করা হয়।  তাৎক্ষনিক ভাবে প্রতিষ্ঠানের মালিক স্বপন চ্যাটার্জি জরিমানার টাকা পরিশোধ করেন।  জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা শিহাব উদ্দিন জানান, ৫ কেজি কেমিকেল হাইড্রোজ ও এক হাজার দুই’শ পঞ্চাশ কেজি শিল্প লবন জব্দ করে তা ধ্বংস করা হয়।  এ সময় আরো উপস্থিত ছিলেন ডোমার উপজেলা নিরাপদ খাদ্য পরিদর্শক অজয় কুমার ও নমুনা সংগ্রহকার মোস্তফা কামাল।

আপনার জেলার সংবাদ পড়তে