পোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাই

এফএনএস (এম. রইচ উদ্দিন; পোরশা, নওগাঁ) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ১১:৩১ এএম
পোরশায় টিনশেড বাড়ি আগুনে পুড়ে ছাই

নওগাঁর পোরশা নিতপুর এলাকায় একটি টিনশেড বাড়িতে ভয়াবহ অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। এতে ওই বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে। সোমবার সন্ধার আগে অগ্নিকান্ডে নিতপুর জেলেপাড়ার নঈম উদ্দিনের ছেলে রহমত আলীর দুই রুমের টিনশেড বাড়িটি সম্পুর্ণ পুড়ে ছাই হয়ে যায়। নঈম উদ্দিন জানান, দ্রুত আগন ছড়িয়ে পড়ার কারণে ঘর থেকে কোন জিনিসপত্র বের করা যায়নি। ফলে প্রায় ৮০ হাজার থেকে ১ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তিনি আরো জানান, ঘটনার কিছুক্ষণ আগে তার ছোট্ট নাতি-নাতনীরা ঐ বাড়িতে খেলাধুলা করছিলেন। তবে তাদের ধারণা নাতী-নাতনীর দেয়া আগুনে বাড়িটি পুড়েছে। বাড়ি পুড়ে যাওয়ায় বাড়িতে রাখা খাবার সহ বিভিন্ন জিনিসপত্র সম্পুর্ণ পুড়ে যাওয়ায় বর্তমানে নঈম উদ্দিন নিঃস্ব হয়ে পড়েছেন বলে গ্রামবাসীরা জানান।

আপনার জেলার সংবাদ পড়তে