কাউখালীতে ঈদের ভিজিএফ বরাদ্দ কমায় বঞ্চিত হবে দরিদ্র

এফএনএস (মোঃ রফিকুল ইসলাম রফিক; কাউখালী, পিরোজপুর) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৩:০২ পিএম
কাউখালীতে ঈদের ভিজিএফ বরাদ্দ কমায় বঞ্চিত হবে দরিদ্র

নদী ভাঙ্গন উপজেলা কাউখালীতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে বিশেষ ঈদ ভিজিএফ কর্মসূচির চালের বরাদ্দ কমেছে। এতে প্রায় সাড়ে তিন হাজার পরিবার ঈদ সহায়তা থেকে বঞ্চিত হচ্ছে। উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন অফিস সূত্রে জানা গেছে, গত ঈদুল ফিতরে উপজেলার পাঁচটি ইউনিয়নে ১০ হাজার ২১৭ জন পরিবারের প্রতি পরিবার ১০ কেজি করে চাল বরাদ্দ পান।

এতে করে সয়না রঘুনাথপুর ইউনিয়নে ১ হাজার ৪৬৩ জন,আমরাজুরী ইউনিয়নে ১ হাজার ২১০ জন, কাউখালী সদর ইউনিয়নে ৪ হাজার ৩৯ জন,চিরাপারা পারসাতুরিয়া ইউনিয়নে ১ হাজার ৯৮০ জন ও শিয়ালকাঠী ইউনিয়নে ১ হাজার ৫২৬ জন সুবিধা ভোগী ঈদ উপহার হিসেবে এ সুবিধা পেয়েছিল। অথচ এবারের ঈদুল ফিতরে বরাদ্দ পেয়েছে মাত্র ৭ হাজার ৩২ জন। যা গত বছরের চেয়ে ৩ হাজার ১৮৫ জনের বরাদ্দ কম এসেছে। অথচ উপকূলীয় উপজেলা কাউখালী নদী ভাঙ্গনে বাস্তব ভিটাহারা সহ অতি দরিদ্র, হত দরিদ্র,ছিন্নমূল লোকজন বসবাস করে। উপজেলার ৬০৫টি আবাসনের প্রায় ৫ হাজার লোক বসবাস করে। এছাড়াও অত্র উপজেলা ৪টি নদী দিয়ে বেষ্টিত থাকায় এমনিই নদী ভাঙ্গনে প্রতিনিয়ত ভিটেমাটি হারাচ্ছে অনেক পরিবার। সব মিলিয়ে এই উপজেলায় প্রায় ১৫ হাজার অতি দরিদ্র লোক বসবাস করে। বিষয়টি নিয়ে জনপ্রতিনিধি সহ সকলের মধ্যে হতাশা প্রকাশ পাচ্ছে।এ ব্যাপারে কাউখালী উপজেলা নির্বাহী অফিসার মোঃ আসাদুজ্জামান জানান, কাউখালী উপজেলায় নদী ভাঙ্গন এলাকা, এখানে সরকারি আবাসনে অনেক লোক বসবাস করে। উপজেলায় দরিদ্র লোকসংখ্যার সংখ্যা বেশি।এ বছর ঈদের ভিজিএফ এর চালের বরাদ্দ কম এসেছে। বিষয়টি আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি।

আপনার জেলার সংবাদ পড়তে