দাকোপে সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা অগ্রনী ব্যাংক এজেন্ট শাখা

এফএনএস (কে, এম, আজগর হোসেন ছাব্বির: দাকোপ, খুলনা) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৩:০৮ পিএম
দাকোপে সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা অগ্রনী ব্যাংক এজেন্ট শাখা

দাকোপে অগ্রনী ব্যাংক এজেন্ট শাখার বিরুদ্ধে গ্রাহকদের সাড়ে ৪ কোটি টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ উঠেছে।

কামারখোলা ইউনিয়নের ভুক্তভোগী গ্রাহক এবং সংরক্ষিত ওয়ার্ডের ইউপি সদস্য ম্বপ্না সরদার এক লিখিত অভিযোগে জানায়, অগ্রনী ব্যাংক দাকোপ উপজেলাধীন কালীনগর এজেন্ট শাখায় তার নিজ নামের সঞ্চয়ী হিসাবে জমা ছিল ২ লাখ ২০ হাজার টাকা। এ ছাড়া একই এলাকার অন্যান্য গ্রাহকদের জমাকৃত টাকাসহ সব মিলিয়ে আনুমানিক সাড়ে ৪ কোটি নিয়ে ব্যাংকটির এজেন্ট শাখা সম্প্রতি গুটিয়ে লাপাত্তা হয়ে গেছে। তিনি সর্বশেষ খোজ নিতে ব্যাংকটির বাজুয়া শাখায় যোগাযোগ করেও সহযোগীতা পাননি। যে কারনে অর্থ হাতিয়ে নেওয়ার সাথে জড়িত সংশ্লিষ্ট এজেন্ট শাখার ক্যাশিয়ার উৎপলেন্দু বিশ্বাস, ম্যানেজার শেখর হালদার ও সুকান্ত মন্ডল সর্ব থানা দাকোপকে বিবাদী করে ক্ষতিগ্রস্থ গ্রাহক স্বপ্না সরদার দাকোপ উপজেলা নির্বাহী অফিসার, দাকোপ থানা এবং অগ্রনী ব্যাংক খুলনা বিভাগ জোনাল অফিসার বরাবর লিখিত অভিযোগ দাখিল করেছেন। অভিযোগে তিনি তাদের জমাকৃত টাকা ফেরত এবং এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন।