বাগমারার এমপি বারী সরদারের গণসংযোগ কর্মকর্তা আসাদুল আল ফিরোজ

এফএনএস (বাগমারা, রাজশাহী) | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৩:১০ পিএম
বাগমারার এমপি বারী সরদারের গণসংযোগ কর্মকর্তা আসাদুল আল ফিরোজ
রাজশাহী -৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ডাঃ আব্দুল বারী সরদার এর গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজকে নিযুক্ত করা হয়েছে। এ উপলক্ষে রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে শুভেচ্ছা ও অভিনন্দনের জোয়ার বইছে। জানা গেছে, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে তিনি এমপির ডিজিটাল ক্যাম্পেইন টিমের পরিচালক হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। নির্বাচনী প্রচারণায় সামাজিক যোগাযোগমাধ্যমসহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে কৌশলগত পরিকল্পনা ও বাস্তবায়নের মাধ্যমে তিনি কার্যকর ভূমিকা রাখেন। তার দক্ষ নেতৃত্ব ও সমন্বয়ের ফলে নির্বাচনী প্রচারণা গতিশীল ও ব্যাপক জনসম্পৃক্ততা অর্জন করে। দলীয় নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, গণসংযোগ কর্মকর্তা হিসেবে আসাদুল আল ফিরোজ তার অভিজ্ঞতা ও কর্মদক্ষতা দিয়ে এমপির উন্নয়ন কার্যক্রম, জনসম্পৃক্ত উদ্যোগ এবং সরকারের বিভিন্ন সাফল্য সাধারণ মানুষের কাছে আরও সুসংগঠিতভাবে তুলে ধরতে সক্ষম হবেন। এদিকে তার এই নিয়োগে শুভানুধ্যায়ীরা অভিনন্দন জানিয়ে বলেন, তরুণ ও প্রযুক্তি-সচেতন নেতৃত্ব হিসেবে তিনি ভবিষ্যতেও ইতিবাচক ভূমিকা রাখবেন বলে তারা আশাবাদী।
আপনার জেলার সংবাদ পড়তে