এতিম শিশুদের নিয়ে ইফতার

এফএনএস (মোস্তাফিজার রহমান মিলন; হিলি, দিনাজপুর) : | প্রকাশ: ৩ মার্চ, ২০২৬, ০৩:২২ পিএম
এতিম শিশুদের নিয়ে ইফতার

পবিত্র মাহে রমজান উপলক্ষে লিল্লাহ বোর্ডিং ও এতিমখানার শিশুদের নিয়ে এক হৃদয়স্পর্শী ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। “এতিমদের মুখে হাসি ফুটাতে”এই স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ ইফতার কর্মসূচির আয়োজন করে নেস্ট সোশ্যাল ওয়েলফেয়ার অর্গানাইজেশন।

 সোমবার  দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার মাধবপাড়া এলাকায় অবস্থিত মাদরাসাতুল নুমানিয়া দাখিল উলুম প্রাঙ্গণে এ আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রায় শতাধিক এতিম ও সুবিধাবঞ্চিত শিশুর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়। ইফতার মাহফিলে শিশুদের মাঝে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।

এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সমাজসেবক ও সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তারা বলেন, রমজানের এই পবিত্র মাসে অসহায় ও এতিম শিশুদের পাশে দাঁড়ানো একটি মানবিক দায়িত্ব। সমাজের বিত্তবানদেরও এ ধরনের উদ্যোগে এগিয়ে আসার আহ্বান জানান তারা।

সংগঠনের নেতৃবৃন্দ আরও জানান, অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে তাদের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে। মানবিক সমাজ গঠনে সবার সম্মিলিত প্রচেষ্টাই পারে এতিম ও দুঃস্থ শিশুদের মুখে স্থায়ী হাসি ফোটাতে।

আপনার জেলার সংবাদ পড়তে