সিরাজগঞ্জের শাহজাদপুর পল্ল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন(পিকেএসএফ)এর যৌথ আর্থিক ও কারিগরি সহায়তায় ও প্রোগ্রামস ফর পিপলস ডেভেলপমেন্ট(পিপিডি)এর আয়োজনে এবং স্পেশাল প্রোগ্রাম-ডেভেলপমেন্ট (এগ্রিকালচার) এর উদ্যোগে মঙ্গলবার(৩মার্চ)শাহজাদপুরের তালগাছি শাখা কার্যালয়ে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।
পিপিডি তালগাছি শাখার শাখা ব্যবস্থাপক মো.মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে উক্ত সভায় কৃষকদের গুণগতমানসম্পন্ন সার,বীজ ও বালাইনাশক ব্যবহার ও ফসলের রোগ-বালাই সম্পর্কে বিশদ আলোচনা করা হয়।অনুষ্ঠানে সার্বিক দায়িত্ব পালন করেন পিপিডি সংস্থার কৃষি কর্মকর্তা কৃষিবিদ অনুপ কুমার ঘোষ এবং মোহনপুর শাখার শাখা ম্যানেজার মো. হেদায়েতুল সহ অত্র শাখার সংশ্ল্লিষ্ট কর্মকর্তাবৃন্দ।উক্ত সভায় উল্ল্লাপাড়া উপজেলার লীড ফার্মারস,সার,বীজ ও বালাইনাশক কোম্পানীর প্রতিনিধি,সার,বীজ ও কীটনাশক ডিলার বা রিটেইলার,ভার্মি বা ট্রাইকো কম্পোষ্ট বিক্রেতাসহ অন্যান্য অংশগ্রহণকারী এবং সী ট্রেড ফার্টিলাইজার লিমিটেডের সিনিয়র মার্কেটিং অফিসার মো. জয়নাল আবেদীন উপস্থিত ছিলেন।